spot_img

জান্নাতের জায়গায় জাহান্নাম বলাটা ‘স্লিপ অব টাং’ : গণশিক্ষা প্রতিমন্ত্রী

জাতীয় শোকদিবসে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

সোমবার (১৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে যুক্ত হয়ে এ ক্ষমা চান তিনি।

তিনি বলেন, ভুল করে এ মন্তব্য করা হয়েছে। তাৎক্ষণিক আমি নিজেকে সংশোধন করেছি। জান্নাতের জায়গায় জাহান্নাম বলাটা ‘স্লিপ অব টাং’। আমাদের স্থানীয় নেতারা এ বিষয়টি জানেন। আমি বলতে চেয়েছিলাম আল্লাহ যেন বঙ্গবন্ধুকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করেন। আমার পুরো বক্তব্য দেখলেই বিষয়টি বোঝা যাবে।

তিনি আরও বলেন, কিন্তু একটি চক্র আংশিক বক্তব্য প্রচার করেছে। উপরের কথাও দেয়নি নিচের কথাও দেয়নি। তারা সামাজিক ও রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে আমি থানায় মামলাও করেছি ও জিডি করেছি। ওই অনুষ্ঠানে স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারাও বিষয়টি নিয়ে তারাও জানেন।

প্রতিমন্ত্রী বলেন, এ ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। আমি বলবো একটা বের হয়ে গেছে আরেকেটা। এ জন্য আমি জাতির কাছে, দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ