spot_img
spot_img

সরকারের মন্ত্রীরা বেফাঁস কথা বলে মানুষের দুর্দশা নিয়ে তামাশা করছে : মাওলানা জালালুদ্দীন

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব সব ক্ষেত্রে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ও শিক্ষা উপকরণের দাম আকাশচুম্বী। মানুষের স্বাভাবিক জীবন যাপন পরিচালনা কঠিন থেকে কঠিন হয়ে পড়েছে। মানুষ মহাচিন্তায় আছে কিভাবে তার আগামী দিনের সময়গুলো অতিবাহিত হবে। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন। জিনিসপত্রের দাম কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন। মানুষকে বাঁচতে দিন। মানুষের দুর্বীষহ জীবন যাপন অবস্থায় সরকারের অনেক মন্ত্রীরা বেফাঁস কথা বলে মানুষের দুর্দশা নিয়ে তামাশা করছে। এ ধরণের কোনো লোক দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা উচিৎ নয়।

তিনি আজ (১৬ আগস্ট) পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নির্বাহী পরিষদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানা জালালুদ্দীন সংগঠনের কারাবন্দী মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অনেক ইসলামী নেতৃবৃন্দ ও আলেম উলামাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান্ আলী, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমীন খান, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা হাসান জুনাঈদ, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি হাবীবুর রহমান, মাওলানা আবুল কাসেম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এহসানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুদর রহীম সাঈদ প্রমূখ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ