spot_img

এক মাস পর বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে : কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, বিএনপি হারিকেন নিয়ে রাজনীতি করছে। এক মাস পর বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক মাসের মধ্যে বিশ্ববাজারের সঙ্গে দ্রব্যমূল্য সমন্বয় করা হবে।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এরা কখনো বাংলাদেশের উন্নয়ন চায় না। আগামী নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ জয় লাভ করবে।

তিনি বলেন, তারেক রহমান দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারেক রহমানের নির্দেশে ২০০৫ সালের ১৭ আগস্টে দেশব্যাপী সিরিজ বোমা হামলা হয়েছে। বর্তমানেও দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। কিন্তু সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ