spot_img
spot_img

১৪৬ কনস্টেবলকে একযোগে ঢাকায় বদলি

দেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ পুলিশের ১৪৬ জন কনস্টেবলকে একযোগে ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। একসঙ্গে এত সংখ্যক কনস্টেবল বদলির কারণ জানায়নি পুলিশ সদর দপ্তর।

বুধবার (১৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

প্রজ্ঞাপনে ১৪৭ জন কনস্টেবলকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে নাটোর জেলা পুলিশের একজনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। বাকিদের ঢাকায় বদলি করা হয়েছে।

আদেশে স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-৩) মো. মাহবুবুল করিম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ