spot_img
spot_img

খারকিভে আবাসিক এলাকায় রুশ হামলায় নিহত ৬

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি আবাসিক এলাকায় আবার হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ছয় জন নিহত ও আহত হয়েছে ১৬ জন। খারকিভের আঞ্চলিক গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ হামলাকে ‘ঘৃণ্য ও নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।

জেলেনস্কি জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় একটি আবাসিক ভবনের একটি ব্লক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, এ ধরনের হামলার কোনো যৌক্তিকতা নেই। আমরা ক্ষমা করব না। আমরা অবশ্যই প্রতিশোধ নেব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ