spot_img
spot_img

আজ বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

নিয়মিত চেকআপের অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

সোমবার (২২ আগস্ট) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিকেলে ম্যাডাম (খালেদা জিয়া) এভারকেয়ার হাসপাতালে যাবেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি হাসপাতালে যাচ্ছেন।

জানা গেছে, বিকেল ৩টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা দেবেন খালেদা জিয়া। সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ