spot_img
spot_img

অশ্লীল পোশাকের প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়া মার্জিয়ার জামিন স্থগিত

মুক্তি মিলছে না নরসিংদী রেলস্টেশনে অশ্লীল পোশাকের প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়া মার্জিয়া আক্তার শীলার।

রাষ্ট্রপক্ষের করা আবেদনে রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন।

সেই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটির আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ২৯ আগস্ট দিন ঠিক করে দিয়েছেন তিনি।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

মার্জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম ও আইনজীবী মো. কামাল হোসেন।

গত ১৬ আগস্ট মার্জিয়াকে ছয় মাসের জামিন দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ