spot_img

সয়াবিনের দাম লিটারে আরও ৭ টাকা বাড়ল

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা করে বেড়েছে। এখন থেকে প্রতি লিটারে ১৯২ টাকায় বিক্রি হবে।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে, টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম ব্যাপকভাবে বেড়েছে। ফলে ভোজ্যতেলের আমদানি মূল্য বেড়ে গেছে। তাই ডলারের বাড়তি দাম অনুযায়ী তেলের মূল্য সমন্বয়ের জন্য গত ৩ আগস্ট প্রস্তাবনা পাঠানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ