spot_img

পররাষ্ট্রমন্ত্রীর দেশবিরোধী বক্তব্যের প্রতিবাদে আগামীকাল ইসলামী আন্দোলনের বিক্ষোভ

পররাষ্ট্রমন্ত্রীর সার্বভৌমত্ব বিরোধী ও রাষ্ট্রদ্রোহী বক্তব্যের প্রতিবাদ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আগামীকাল বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর।

আগামীকাল বুধবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সভাপতিত্ব করবেন দলের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বক্তব্য রাখবেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বিক্ষোভ সমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম ও দক্ষিণ সেক্রেটারী মুহাম্মদ আব্দুল আউয়াল মজুমদার। নেতৃদ্বয় আগামীকালের বিক্ষোভ সমাবেশে দলমত নির্বিশেষে সর্বস্তরের ঈমানদার জনতাকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ