spot_img

কাল থেকে শুরু ৫-১১ বছর বয়সি শিশুদের করোনার টিকা প্রদান

আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের করোনার টিকা প্রদান কর্মসূচি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের ১২টি সিটি করপোরেশনে পূর্ণাঙ্গভাবে শিশুদের টিকা দেওয়ার কাজ চলবে। পরে পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।

এর আগে গত ১১ আগস্ট দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরীক্ষামূলকভাবে করোনার টিকা কার্যক্রম শুরু হয়। ওইদিন পরীক্ষামূলক টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ