একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল।
রোববার (২৮ আগস্ট) বিকাল ৫টায় অধিবেশনটি শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১১ আগষ্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
নব্বই দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ি এক অধিবেশনের পরবর্তী ৯০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে এ অধিকেবসন ৩ থেকে ৫ কার্যদিবস চলতে পারে।
সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশক’টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে।
এর আগে গত ৩০ জুন সংসদের অষ্টাদশ এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। গত ৫ জুন থেকে শুরু হওয়া ওই অধিবেশনে গত ৯ জুন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমান সরকারের এ মেয়াদের চতুর্থ বাজেট পেশ করেন।
সূত্র: বাসস










