spot_img

২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১৫৬ জন।

শনিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে তিন হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ ও তিন হাজার ৬৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৫৭৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ২৬৪ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ