spot_img
spot_img

আফগান ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন জাবিহুল্লাহ মুজাহিদ

এশিয়া কাপ (২০২২) এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় ছিনিয়ে আনায় আফগানিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।

রোববার (২৮ আগস্ট) এক টুইট বার্তায় তিনি লিখেন, শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্যের জন্য আফগান ক্রিকেটারদের অভিনন্দন।

তিনি টুইট বার্তায় লিখেন, আফগানিস্তানের ক্রিকেটাররা শ্রীলঙ্কাকে পরাজিত করে দেশের জন্য গৌরব অর্জন করেছে। আমরা তাদের আরো সাফল্য কামনা করি।

সূত্র : ডেইলি জং

spot_img
spot_img
spot_img

সর্বশেষ