মস্তিষ্কের অ্যাট্রোফি রোগে আক্রান্ত ৬ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশুকে জরুরী চিকিৎসার জন্য গাজা উপত্যকার বাইরে নিতে গেলে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইজরাইলর অবরোধের কারণে যেতে পারেনি।
রোববার (২৮ আগস্ট) বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে ৬ বছর বয়সি শিশু ফারুক আবু আবুল-নাজা।
গাজার মানবাধিকার সংগঠন আল-মিজান সেন্টার বলেছে, জেরুজালেম আল-কুদস শহরের হাদাসা এইন কেরেম হাসপাতালে আবুল-নাজার চিকিৎসা হওয়ার কথা ছিল। কারণ, গাজার কোনো হাসপাতালে এই রোগের চিকিৎসা নেই। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি শিশুটিকে গাজা থেকে জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত হাসপাতালটিতে যেতে দেয়নি। আল-মিজান সেন্টার বলছে, কাজেই আবুল-নাজার মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে তেল আবিব দায়ী।
সূত্র: পার্সটুডে











