spot_img

রওশন এরশাদকে বাদ দিতে স্পিকারকে চিঠি

রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পদ থেকে বাদ দিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

চিঠিতে রওশন এরশাদের পরিবর্তে জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বিরোধীদলীয় নেতা মনোনয়ন দেওয়ার অনুরোধ জানানো হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিঠিতে জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্য স্বাক্ষরিত চিঠি স্পিকারের কার্যালয়ে পৌঁছে দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে এতে রওশন এরশাদের পক্ষের চারজন সংসদ সদস্যের সই নেই।

এর আগে বিকেলে সংসদ ভবনে জিএম কাদেরের সভাপতিত্বে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। ২৬ জন এমপির মধ্যে ২২ জন রওশনের বিপক্ষে সই করেছেন।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, বিরোধীদলীয় নেতা অনেক দিন ধরে অসুস্থ। তিনি স্বাস্থ্যগত কারণে সংসদেও ঠিকমতো আসতে পারছেন না। এজন্য সংসদীয় দল এ সিদ্ধান্ত নিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ