spot_img

আফগানিস্তানে সামরিক সরঞ্জাম ফেলে আসা ছিল জঘন্য ঘটনা: ট্রাম্প

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ফেলে আসার ঘটনাকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, এটি খুবই দুঃখজনক ছিল। আমি দেখেছিলাম কী ঘটছিল। কী জঘন্য একটি ঘটনা ঘটেছিল। এসব বিমান ও সামরিক সরঞ্জাম আফগানিস্তানে রেখে না এসে দেশটির বাইরে নিয়ে যাওয়া অথবা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা উচিত ছিল।

বুধবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের মেরিয়েটা শহরের হুইলার হাই স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প নিজের প্রথম মেয়াদে আমেরিকার সামরিক শক্তির বড় একটি অংশ গড়ে তোলা হয়েছিল বলে দাবি করে বলেন, আমেরিকার রয়েছে বিশ্বের যেকোনো দেশের তুলনায় সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর সামরিক বাহিনী। তার প্রশাসন আমেরিকার সশস্ত্র বাহিনীতে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ করছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনায় তিনি সমালোচনা করে বলেন, সেনা প্রত্যাহারের সময় আফগানিস্তানে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ফেলে আসা হয়েছিল।

ট্রাম্প বলেন, ‘তারা (বায়ডেন প্রশাসন) ওই সামরিক সরঞ্জামের অনেকটাই তালেবানকে ও আফগানিস্তানকে দিয়ে দিয়েছে।’

তিনি বলেন, আফগানিস্তানে সামরিক সরঞ্জাম রেখে আসার বিরোধিতা করেছিলাম। বিমান ও অন্যান্য সরঞ্জাম উড়িয়ে দেশটির বাইরে নিয়ে যাওয়া অথবা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা উচিত ছিল।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ