spot_img
spot_img

বরগুনায় পুলিশের গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়ির সামনে দিয়েই মশাল মিছিল করেছেন। মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি দলটির ডাকা লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর বরগুনা পৌর শহরের জেলা স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শেখ রাসেল চত্বর, ফার্মেসি পট্টি ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে মিছিলটি নাথপট্টি লেকের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলকারীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং দলটির ডাকা লকডাউন সফল করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। মিছিল চলাকালে সেখানে পুলিশের গাড়িও উপস্থিত ছিল।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মিছিলটি বেশ বড় ছিল। পুলিশের গাড়িতে ওসি (তদন্ত)ও ছিলেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ