spot_img
spot_img

আফগানিস্তানের কুনারে স্কুলের কাছে বিস্ফোরণ, ৭ শিক্ষার্থী শহীদ, আহত ৯৭

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের কাছে আবাসিক বাড়িতে বিস্ফোরণে অন্তত ৭ শিক্ষার্থী শহীদ হয়েছেন। এ ঘটনায় আরও ৯৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রদেশটির দান্দ-ই-সির এলাকায় একটি স্কুলের কাছে এ বিস্ফোরণ ঘটে। প্রদেশটির তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলানা সামিউল হক বায়ানে পাজওক আফগান নিউজকে এ তথ্য জানিয়েছেন।

পাজওককে দেওয়া এক নির্ভরযোগ্য সরকারি সূত্র জানায়, বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও ৯৭ জন আহত হয়েছেন।

সূত্রটি আরও জানায়, আহতদের মধ্যে চারজনকে জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের কুনার প্রদেশেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, খননকাজের জন্য ওই বাড়িতে সংরক্ষণ করে রাখা বিস্ফোরক বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে।

সূত্র : পাজওক আফগান নিউজ, আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ