spot_img

কিশোরগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশ সংঘর্ষে আহত ২০০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ সদস্যদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ প্রায় ২ শতাধিক আহত হয়েছেন।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের করে পাকুন্দিয়া উপজেলা বিএনপি। মিছিল পৌর বাজারের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শুরু হয় সংঘর্ষ।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন বলেন, মিছিলের অনুমতি না থাকায় আমরা বাধা দিয়েছি।

পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ফেরদৌস আহমেদ মিজান বলেন, সংঘর্ষের ঘটনায় আমিসহ দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এখনও সংঘর্ষ চলছে।

পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করেছি। তাতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে জানানো হয়, গুলিবিদ্ধ হয়ে আহত অর্ধশতাধিক নেতাকর্মীর মধ্য কয়েকজনের অবস্থা আশংকাজনক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ