আওয়ামী লীগ সরকার দেশকে ভারতের কাছে বন্ধক রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন-অর রশিদ।
তিনি বলেন, লাখ লাখ শহীদ জীবন দিয়ে ভারতের গোলামী করার জন্য দেশ স্বাধীন করেননি। কিন্তু বর্তমান সরকার দেশকে ভারতের কাছে বন্ধক রেখেছে।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় গুলিতে দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে শনিবার (৩ সেপ্টম্বর) নীলফামারীর ডোমার উপজেলায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এমপি হারুন বলেন, আজকে বাংলাদেশের চারশো কিলোমিটার রাস্তা ব্যবহার করছে ভারত। ট্রানজিট দিয়েছে, নদীপথ ব্যবহার করছে, সমুদ্রবন্দর ব্যবহার করছে আমাদের কোনো লাভ নেই। কিন্তু নেপাল আর ভুটান থেকে মাত্র ১৫ থেকে ২০ কিলোমিটার ট্রানজিট পথ এখন পর্যন্ত আদায় করতে পারেনি হাসিনার সরকার।










