গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে পুলিশ অকারণে পেটাচ্ছে। তাদেরকে গুলি করার অধিকার কে দিয়েছেন? মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রংপুরে যা হচ্ছে, এটা কি বাংলাদেশের ছবি? আর বেশিদিন সময় নেই। গণতন্ত্র মঞ্চের নেতারা মাঠে নামুন। সরকার ভয়ে আছে, পালিয়ে যাবে।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ‘ভাসানী অনুসারী পরিষদ’।
নারায়ণগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে তার কঠোর সমালোচনা করেন জাফরুল্লাহ চৌধুরী। তি
নি সরকারপ্রধানের উদ্দেশে বলেন, দেশ এভাবে চলতে পারে না। ভুল পদক্ষেপ ছেড়ে জনগণের সঙ্গে কথা বলেন। দেশে পরিবর্তন দরকার। কিন্তু বিদ্রোহ দরকার নেই।











