spot_img
spot_img

বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় থাকায় আজ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।

সেইসাথে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওযার পূর্বাভাস বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ