spot_img
spot_img

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল: বাইডেন

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই পরিস্থিতির মুখোমুখি হলে তিনি আবারও একই সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন।

নিজের নতুন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’তে এসব কথা তুলে ধরেছেন বাইডেন। এতে তিনি জানান, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বাইডেন আরও স্মরণ করেন, মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর দেশটির সরকার অন্তত ছয় মাস টিকে থাকতে পারবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল। তবে সেনা প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই আফগান সরকারের পতন ঘটে।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে আমেরিকা ও ইমারাতে ইসলামিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি নির্ধারণ করা হয়েছিল।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ