ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জালালাবাদে ৫ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাজধানী কাবুলসহ বেশ কয়েকটি প্রদেশে ভূমিকম্প আঘাত হানে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল, নাঙ্গারহার, লাঘমান, কুনার, নুরিস্তান এবং ডুরান্ড লাইনের ওপারের কিছু এলাকাতে আঘাত হেনেছে ভূমিকম্প।
কুনার প্রদেশের একজন স্থানীয় সরকারী কর্মকর্তা জানিয়েছেন, কুনারের নুরগুল জেলায় ইতোমধ্যে ভূমিকম্পে ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। ঘর-বাড়ি ও সরকারি স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো পূর্ব নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ। ২ মিনিট ২৭ সেকেন্ড সময় ধরে এই ভূমিকম্প অব্যহত ছিলো।
সূত্র: টোলো নিউজ











