গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে চার লাখ ৮৯ হাজার ৪৬৯ জন।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
এছাড়া একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ২৮ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৯ কোটি ৯ লাখ ৯০ হাজার ১৫৭ জন।











