ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে দফায় দফায় ভূমিকম্পের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত মোট চারবার ভূমিকম্প অনুভূত হয় পশ্চিম পাপুয়ার সেন্ট্রাল মামবেরামো জেলায়।
দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব দপ্তরের ভূমিকম্প ও সুনামি বিভাগ জানিয়েছে, প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২। ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
পাপুয়া বিভাগের প্রধান দারিওনো জানিয়েছে, পর পর ভূমিকম্প হলেও সুনামির সম্ভাবনা আপাতত নেই।
সূত্র: আল জাজিরা











