ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, সেপ্টেম্বরে দেশটির সেনাবাহিনী প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সান্ধ্যকালীন এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলেনস্কি বলেন, পাল্টা আক্রমণের মুখে পালিয়ে রুশ সেনাবাহিনী সঠিক কাজটিই করছে। সেপ্টেম্বর শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেন বাহিনী প্রায় দুহাজার কিলোমিটার এলাকা মুক্ত করতে পেরেছে।
তিনি বলেন, গত কয়েকদিনে রুশ সৈন্যরা তাদের সবচেয়ে ভালো দিকটিই দেখিয়েছে। তারা পিছু হটেছে। পালিয়ে যাওয়াই তাদের জন্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
তিনি আরো বলেন, দখলদারদের কোন স্থান ইউক্রেনে নেই। কখনও হবেও না।
সূত্র: বাসস











