spot_img
spot_img

ইউক্রেন বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে : ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, ইউক্রেন বাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) মেক্সিকো সিটিতে সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ইউক্রেনে বিশেষত উত্তরপূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনী স্পষ্টত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এটি আমাদের সহায়তার ফল। তবে প্রথম ও সর্বাগ্রে এটি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ও ইউক্রেনীয় জনগণের অসাধারণ সাহস ও দৃঢ়তার ফসল।

ব্লিংকেন আরো বলেন, তবে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে এখনই এ বিষয়ে কিছু বলা আগাম বলা হয়ে যায়। রুশরা ইউক্রেনে যথেষ্ট সেনা ও গোলাবারুদ মোতোয়েন রাখছে। তারা এসব অস্ত্র ও গোলাবারুদ কেবল ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধেই নয়, দেশটির সাধারণ জনগণ ও বেসামরিক স্থাপনার বিরুদ্ধেও ব্যবহার করছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ