সম্প্রতি রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে যে পাল্টা হামলা চালানোর দাবী করছে ইউক্রেন, তা অব্যাহত রাখতে আরো অস্ত্র দিচ্ছে আমেরিকা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের জানান, আগামী কয়েকদিনের মধ্যে আপনারা আরো অস্ত্রের চালান দেখতে পাবেন।
ইউক্রেনের পাল্টা হামলার ব্যাপারে সাংবাদিকদের সতর্ক করে বলেন, রাশিয়ার সামরিক সক্ষমতা সম্পর্কে সজাগ দৃষ্টি রাখুন; তারা এখনো বড় রকমের ক্ষতি করে দেয়ার ক্ষমতা রাখে।
সূত্র: পার্সটুডে











