জাতীয় পার্টি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
জাপার যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।










