spot_img

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয় পাবে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হলে বিএনপি ও অন্য দলগুলো বিপুল ভোটে জয়লাভ করবে। এবার আমরা অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছি যে, এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না। একটি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।

তিনি বলেন, পাকিস্তান সরকার থেকে বর্তমান সরকার আরও নিকৃষ্ট । আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবন যাত্রার দিক থেকে এর থেকে ভালো ছিলাম। তারপরেও পাকিস্তান সরকার যেহেতু আমার অধিকার ও সম্পদ হরণ করতো সে কারণে আমরা যুদ্ধ করেছি। কিন্তু এখন তার থেকেও খারাপ অবস্থায় আছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ