spot_img
spot_img

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু; শনাক্ত ১৬৪

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু ও হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৪ জন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১৩৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৮৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৫৫৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ