spot_img
spot_img

ভারত সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে : দোরাইস্বামী

বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আমরা সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা কখনোই কোনো নির্দিষ্ট ব্যক্তির পাশে নেই।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিদায় হাইকমিশনার বলেন, আজকে বাংলাদেশে আমার শেষ দিন। আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই। তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রই বাংলাদেশের সুষম উন্নয়ন। আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ