মাহবুবুল মান্নান
শারজা চ্যারিটি বাংলাদেশের উদ্যোগে ও পটিয়া আল ফোরকান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় খেজুর বিতরণ করা হয়েছে।
পটিয়া আর ফোরকান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন সপ্তাহব্যাপী এই আয়োজনে তারা জামিয়া ইসলামিয়া পটিয়া,জামিয়া আরাবিয়া জিরি,দোহাজারী আজিজিয়া মাদরাসা, হরিণখাইন তা’লীমুল কোরআন মাদরাসা, বহরমপাড়া আজিজিয়া মাদরাসা,বাড়ৈকাড়া মাদরাসাসহ বিভিন্ন মাদরাসায় খেজুর বিতরণ করেন।
খেজুর বিতরণকালে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন পটিয়া আল ফোরকান ফাউন্ডেশনের সভাপতি মাওলানা বেলাল উদ্দিন পটিয়াভী, সহসভাপতি মাওলানা মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক চৌধুরী, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ ইসমাইল, সিনিয়র সদস্য মাওলানা মুছলেহ উদ্দিন সাঈদী, সদস্য মাওলানা কায়ছার চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।











