এস এম সাইফুল ইসলাম|
দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর অপারেশন সমপন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অপারেশন শুরু হয়ে ১০ টা ৩৫ মিনিটে সম্পন্ন হয়। বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন আমিরে হেফাজতের নাতি আতাউল্লাহ আফফান।
তিনি জানান, সকাল ৯টায় অপারেশন শুরু হয়ে ১০ টা ৩৫ মিনিটে সম্পন্ন হয়েছে। বর্তমানে আমিরে হেফাজত আগের চেয়ে সুস্থ আছেন। ১২ ঘন্টা আইসিইউতে রাখার পর কেবিনে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
এর আগে গতকাল (১০ অক্টোবর) সোমবার হেফাজতে আমীর পিত্তথলিতে পাথর হওয়া জনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হলে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয়।











