চিকিৎসারত হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহহিয়া।
আজ (১৩ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে আমীরে হেফাজতের সাথে সাক্ষাৎ করেন আল্লামা ইয়াহহিয়া।
এসময় তিনি আমীরে হেফাজতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সুস্থতার জন্য দোয়া করেন।











