spot_img
spot_img

জেলেরা বছরে দুইবার নিষেধাজ্ঞা মানলে বাকি সময়টা ইলিশ ধরতে পারবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ইলিশ উৎপাদনে আমরা বিশ্বের মধ্যে এক নম্বর স্থানে রয়েছি। সরকারের পক্ষ থেকে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধি পাওয়ায় আমরা এই অবস্থানে আসতে পেরেছি। মাছের উৎপাদন বাড়লে জেলেদের আয় রোজগার বৃদ্ধি পাবে এবং জীবন মান উন্নয়ন হবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে নৌপুলিশ কর্তৃক আয়োজিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, সরকারের পক্ষ থেকে অভয়াশ্রম এলাকায় যে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা জেলেদের মানতে হবে এবং সাগর থেকে মিঠা পানিতে আসা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে। একজন কৃষক ধান উৎপাদনের জন্য যেমন ৩ থেকে ৪ মাস সময় নেন, জেলেদেরও ইলিশকে বড় হওয়ার সুযোগ করে দিতে হবে। বছরে দুইবার নিষেধাজ্ঞা মানলে বাকি সময়টা ইলিশ ধরতে পারবে।

তিনি বলেন, যেসব জেলে নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরে তাদের পেছনে কাজ করে তাদের চিহ্নিত করতে হবে। আর এসব ব্যক্তি দাদনদার, অর্থশালী কিংবা যে কোনো ব্যক্তি জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ