লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে পুলিশসহ ৫জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরের পর বিএনপির রংপুর বিভাগীয় মহাসমাবেশ পালন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় ছাত্রলীগ কর্মীরা বাধা দিলে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিবের উপস্থিতিতে ছাত্রলীগের বাধা দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
এতে পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছে। বর্তমানে হাতীবান্ধায় থমথমে অবস্থা বিরাজ করছে।











