spot_img
spot_img

সৌদি আরবের বিমানবন্দরে হামলার নিন্দা আফগানিস্তানের

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা আরও না বাড়ানো, সহিংসতা কমানো এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (১২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রিয়াদ ও সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, রিয়াদ ও সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বেসামরিক নাগরিকদের জীবন ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন যেকোনো হামলার আমরা নিন্দা জানাই।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সহিংসতা বৃদ্ধি এবং সংঘাতের বিস্তার পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

এতে সব পক্ষকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলতে পারে। একইসঙ্গে সহিংসতা কমানো এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র : পাজওয়াক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ