spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ছয়টা থেকে শনিবার (১৫ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আট হাজার ৭৪৩ পিস ইয়াবা, ৮ কেজি ৮১০ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল, ১১ লিটার দেশি মদ, ৬ বোতল বিদেশি মদ, ২৭ ক্যান বিয়ার ও চার হাজার ৯০০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ