বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল।
আজ শনিবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, পুলিশের চেকপোস্টে ভ্যানগাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। অনেক শ্রমিক কারখানায় যেতে পারেননি। শহরের মাসকান্দায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছে।











