হেফাজত ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর শারীরিক অব্স্থা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
আজ শনিবার (১৫ অক্টোবর) বিকেল ৪.১০ মিনিটে তিনি এভার কেয়ার হাসপাতাল থেকে ছাড়া পান। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক আজিজী।
উল্লেখ্য; শারীরিক অব্স্থার অবনতি হলে ১০ অক্টোবর হেফাজত আমীরকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ডা. ফরিদ হোসেনের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন।











