spot_img
spot_img

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ৮৫৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৫৫ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৫২৩ জন ও ঢাকার বাইরে ৩৩২ জন। বর্তমানে সারাদেশে দুই হাজার ৮৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৫৭ জন ও ঢাকার বাইরে ৮৯০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৫ হাজার ১৮১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১৮ হাজার ৪৪৭ জন ও ঢাকার বাইরে ছয় হাজার ৭৩৪ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ