বিএনপির বিভাগীয় সমাবেশে জনতার ঢল দেখে আওয়ামী লীগের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিএনপির চট্টগ্রাম এবং ময়মনসিংহের সমাবেশে জনতার ঢল নামার কারণে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং জমিয়তে ওলামায়ে ইসলাম একাংশের সঙ্গে পৃথক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।
সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা সংলাপ করছি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমরা প্রথম পর্যায়ে সংলাপ শেষ করে দ্বিতীয় পর্যায়ে শুরু করেছি। আজকে আলোচনা করেছি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে।










