spot_img
spot_img

৮ ঘন্টা পর উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ৮ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকে এবং মৌচার ও হাইটেক সিটিসহ কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে থাকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ