এস এম সাইফুল ইসলাম
নির্বাচন কমিশন কর্তৃক নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে নিবন্ধন ফরম সংগ্রহ করেছে গণঅধিকার পরিষদ।
আজ বুধবার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করেছেন দলটির সদস্য সচিব নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের গনমাধ্যম বিষয়ক সম্পাদক আইয়ুব আল আনসারী।
নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, আগামীতে গণঅধিকার পরিষদ হবে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল। নতুন দল নিবন্ধনের জন্য যেসব শর্ত রয়েছে তার মধ্যে দু’টি শর্ত আমরা ইতিমধ্যে পূরণ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ন আহবায়ক রাশেদ খান, যুগ্ন আহবায়ক ফারুক হাসান, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, সরকারি আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ সিদ্দিক্ যুব অধিকার পরিষদের সভাপতি, মঞ্জুর মোরশেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।










