spot_img

ক্ষমতা হারালে প্রথম রাতেই আ.লীগের ৩ লাখ নেতা-কর্মী মারা যাবে: শাহাবুদ্দিন ফরাজী

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী বলেছেন, আগামী নির্বাচনে যদি শেখ হাসিনার সরকার না থাকে, তাহলে প্রথম রাতেই কমপক্ষে তিন লাখ আওয়ামী লীগের নেতা-কর্মী মারা যাবে। সেই ৩ লাখের মধ্যে আমি-আপনি সকলেই থাকতে পারি। তাই দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের ঘিওরে ডিএন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাবুদ্দিন ফরাজী বলেন, নেতা-কর্মীরা যদি এক ও অভিন্ন থাকে তাহলে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নাই, যারা আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি কী পেলাম আর কী পেলাম না সেটা বড় কথা নয়, বড় কথা হলো শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ আবার এই দেশে সরকার গঠন করবে এটাই আমাদের শপথ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ