spot_img
spot_img

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গায় ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহাদ আলী (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় হারুন অর রশিদ (১৬) নামে আরেক স্কুলছাত্র আহত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে আন্তঃজেলা বাস টার্মিনালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুই স্কুলছাত্র একটি মোটরসাইকেলে বাস টার্মিনালের কাছে পৌঁছলে বিপরীতমূখী একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ও গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক আহাদ আলীকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ