spot_img
spot_img

ঘূর্ণিঝড় সিত্রাং : সিরাজগঞ্জে নৌকাডুবে মা-ছেলের মৃত্যু

সিরাজগঞ্জে নৌকা ডুবে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাত নয়টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহন ও শিল্পপার্কের মাঝখানে যমুনা নদীর ক্যানেলে সিত্রাং-এর প্রভাবে ঝড়বৃষ্টি কবলে পড়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, রাত সাড়ে আটটার দিকে শিল্পপার্ক এলাকা থেকে লগি-বৈঠাচালিত একটি ছোট্ট নৌকাযোগে আয়েশা খাতুন ও তার দুই বছরের ছেলেসহ মোট ছয়জন পূর্বমোহনপুরে ফিরছিল। মাঝপথে ঝড়বৃষ্টির প্রভাবে তীব্র বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। এসময় আরাফাত মায়ের কোল থেকে নদীতে পড়ে গিয়ে তাৎক্ষণিক মারা যায় এবং আয়েশা খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তবে বাকীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে বলে ওসি জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ