বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আগামী সংসদ নির্বাচনের আগে কারাগারে পাঠানো হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সাব-রেজিস্ট্রারদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার ফৌজদারি দণ্ডবিধির ৪০১ (১) ধারা অনুযায়ী কারাদণ্ড স্থগিত করেছে এবং ২টি শর্তে তাকে (খালেদা জিয়া) মুক্তি দিয়েছে। আগামী নির্বাচনের আগে সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো ইচ্ছে নেই।
তিনি বলেন, যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে বিচারের আওতায় আনার জন্য খুব শিগগির জাতীয় সংসদে আইনের যথাযথ সংশোধন করে একটি বিল উত্থাপন করা হবে।
আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার নতুন এক রাজনৈতিক দলের নিবন্ধনের নামে জামায়াতে ইসলামীর আবেদনপত্র জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।











